আজ বৃহস্পতিবার (৯ই মার্চ) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে শুরু হয়েছে “আমিন মোহাম্মাদ গ্রুপ ২য় এসিসি জাতীয় বিতর্ক উৎসব ২০১৭”। আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ১৮টি কলেজের সর্বমোট ২৪টি দল এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ের ১৩টি দল অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিষয়ের উপরে চলবে জ্ঞানগর্ভ যুক্তিতর্কের চুলচেরা বিশ্লেষণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী,পিবিজিএম,এনডিসি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা, কলেজের সম্মানিত প্রফেসরগন,আদমজী কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ সহ অংশগ্রহণকারী অন্যান্য কলেজের তার্কিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে আদমজী কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী বলেন, শিক্ষার্থীদের জ্ঞান শুধু পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বিশ্বায়নের এই যুগে লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকটি সহ-শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদেরকে সংযুক্ত হতে হবে। মহান স্বাধীনতা দিবসের মাস উপলক্ষে তিনি অগ্নিঝরা মার্চে বীর-সেনানিদের আত্ম-ত্যাগের কথা স্মরণ করে প্রত্যেক শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনায় নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাব মডারেটর নিলুফার ইয়াসমিন এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব এর সভাপতি মুকতাসিদ মুহম্মদ রাফিউল ইসলাম। এছাড়াও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নিলুফা আহসান ও ডিবেটিং ক্লাব-এর সহ-সভাপতি নুহা আদিলা।
অংশগ্রহণকারী আন্তঃকলেজ (বাংলা)দলের নাম সমূহঃ
ঢাকা কলেজ (আর এন এ)|ঢাকা রেসিডেন্টসিয়াল মডেল কলেজ(তেরো)|মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ(অপারেশন জ্যাকপট)|সেইন্ট জোসেফ কলেজ|হারম্যান মেইনার কলেজ (জেড ই ইউ এস)|আদমজী ক্যান্টনমেন্ট কলেজ(১০১) (১০২)|বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ|ঢাকা শাহীন কলেজ|সেন্ট গ্রেগরী কলেজ|ক্যামব্রিয়ান কলেজ|ঢাকা কমার্স কলেজ|নটরডেম কলেজ|ভিকারুননিসা নুন কলেজ|বাংলাদেশ নেভী কলেজ|সরকারী বিজ্ঞান কলেজ|রাজউক উত্তরা মডেল কলেজ|ঢাকা সিটি কলেজ|শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট গার্লস কলেজ।
অংশগ্রহনকারী আন্তঃবিশ্ববিদ্যালয়(বাংলা)দলের নাম সমূহঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি|গ্রুপ অফ ডিবেটারস|জাহাঙ্গীরনগর ডিবেটিং সোসাইটি|জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি|নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়|বুয়েট|বুটেক্স|শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়|ব্রাক বিশ্ববিদ্যালয়|বি ইউ পি|ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি|ইউনাটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
আজ উভয় গ্রুপেরই ৩ রাউন্ড পর্যন্ত ট্যাব সম্পন্ন হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























