রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীর পুরো পরিবারসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষার্থীর মা’সহ পরিবারের ৫ জনের করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। এব্যাপারে আক্রান্ত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, “৭ জুন আমার বোন,দুলাভাই,ভাগ্নি ঢাকা থেকে রংপুর আশে। ১৪ দিন তারা কোয়ারেন্টাইনে থেকে শশুর বাড়িতে যায় সেখানে তার শশুর এর জ্বর হওয়ায় ৩ দিন পরে আমাদের বাসায় চলে আশে। তার একদিন পর আমার ভাগ্নীর, আমার এবং আম্মুর জ্বর হয়। অামি ওষুধ খেলে কিছুটা সুস্থ বোধ করি কিন্তু আম্মুর ৪ দিন জ্বর স্থায়ী হয় এবং স্বর্দি ও মাথা ব্যাথা হয়। করোনার লক্ষণ উপলব্ধি করলে আমরা করোনা টেস্ট করাই। ৪ জুলাই আমরা সেম্পল দেই ৫ জুলাই ফলাফল পজিটিভ আসে। আমাদের বাসার সবার, মোট ৫ জনের করোনা পজিটিভ আসে।” চিকিৎসা কেমন চলতেছে জানতে চাইলে তিনি জানান, “আমার আম্মুকে করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ সেখানে তার যথাযথ চিকিৎসা চলতেছে এবং বাকিরা সবাই বাসায় আইসোলেশনে আছি।”

উল্লেখ্য যে, এর আগে কয়েকজন শিক্ষার্থী এবং কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে