নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের বেলকুচিতে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মনিরুল ইসলাম(৪৫) ও তাড়াশ উপজেলার এক শিশুকে ধর্ষনের চেষ্টার মামলায় আমজাদ হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার(১’লা জুলাই) রাত ১০টার দিকে ঢাকার যাত্রাবাড়ি ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার(২’রা জুন) দুপুরে র‌্যাব ১২’অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল, পিএসসি, মো:খাইরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রেস বিফ্রিংয়ে তিনি জানান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হরিনাথপুর চর গ্রামের পনের বছর বয়সী কিশোরী কন্যাকে প্রায় এক বছর যাবৎ তার পাষান্ড পিতা মনিরুল বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে ধর্ষন করে আসছিল । কিশোরী তার পিতার নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গত ২৭ জুন বেলকুচি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। তার পেক্ষিতে পালাতক আসামী মনিরুলকে আটক করা হয়েছে। অপরদিকে গত ৮ মে তাড়াশের মান্নান নগর এলাকায় টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষনের চেষ্টা করে স্থানীয় আমজাদ হোসেন নামে এক ব্যক্তি। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আমজাদ হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। তার প্রেক্ষিতে পালাতক আমজাদ হোসেনকে আটক করা হয়েছে।

আবদুল্লাহ-আল-মামুন
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে