ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচিত সংসদের বর্ধিত সময়ও শেষ হলো। এ সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী বাতিল হয়ে গেলো কমিটি। তবে করোনা পরিস্থিতি সামনে এনে আগামী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বে থাকতে চান ভিপি নুরুল হক ও জিএস গোলাম রাব্বানী। তবে এজিএস সাদ্দাম হোসেন বলছেন, মেয়াদ শেষের পর দায়িত্ব থাকতে চাওয়া অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বিরোধী।
গঠনতন্ত্র অনুযায়ী, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বকাল এক বছর। নির্ধারিত সময়ে নির্বাচন করা না গেলে মিলবে আরো ৯০ দিন। এর মধ্যেও ভোট না হলে বাতিল হয়ে যাবে সংসদ। এতে সোমবার শেষ হয়েছে নির্বাচিত কমিটির মেয়াদ।

তবে ভিপি-জিএসের সঙ্গে একমত নন এজিএস সাদ্দাম হোসেন। তিনি বলছেন, মেয়াদ শেষ হওয়ার পর পদ ধরে রাখার চেষ্টা অনৈতিক। বিশ্ববিদ্যালয় প্রসাশনকে দ্রুত নির্বাচন দিতে প্রস্তুতি শুরু আহ্বানও জানান তিনি।
এদিকে, পরবর্তী নির্বাচন দিতে কর্তৃপক্ষের তৎপরতা দেখা না গেলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, গঠনতন্ত্র লঙ্ঘনের কোনো সুযোগ নেই। ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত হয় সবশেষ ডাকসু নির্বাচন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























