প্রতিকী ছবি
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে।
আশুগঞ্জ থানা সূত্র জানায়, উপজেলার লালপুরে প্রতিবন্ধী গৃহবধূ বুধবার ভোর রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় ওঁৎ পেতে থাকা লালপুর নাথপাড়ার আবদুস সালামের ছেলে ওয়াজিবুল্লাহ (৩৫) ওই গৃহবধূকে মুখ চেপে ধরে বসতঘরের পাশে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ওয়াজিবুল্লাহকে আটক করে।
ধর্ষিতার স্বামী বলেন, আমি খুব গরীব এবং অসহায়। আমার স্ত্রীকে যে ধর্ষণ করেছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














