কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নে আপন ভাতিজি ধর্ষনের মামলায় চাচা সোহেলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহেল উপজেলার হেসিয়ারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ক্যান্সার আক্রান্ত ভিকটিমের মায়ের চিকিৎসার জন্য গত বছরের ১৪ নভেম্বর কুমিল্লায় নিয়ে যায়। ওই সময় ভিকটিমের পিতা ও ভাই মায়ের চিকিৎসায় কুমিল্লায় ব্যস্ত থাকায় গত বছরের ১৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ীতে কেউ না থাকার সুযোগে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে সে ৮ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় শনিবার ভিকটিমের পিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করলে রোববার সকালে ইউপি মেম্বারের সহযোগিতায় থানায় আত্মসমর্পন করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ভিকটিমের দেয়া তথ্যের ভিত্তিতে পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে। আসামী সোহেল আত্মসমর্পন করলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে