রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অ্যাম্বুলেন্স চালকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়েছে।

১১জুন ২০২০ তারিখ বিকাল ৫টায় ক্যাম্পাস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালকদের হাতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসমূহ (পিপিই) তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা, সেকশন অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।

বিভিন্ন সময়ে জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতালে যাতায়াত করতে হয় বলে তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা যায়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে