কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-নোয়াখালী আ লিক সড়কের নাঙ্গলকোটের টুগুরিয়া নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন,মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়ীয়া গ্রামের মৃত. সুরুজ মিঞার ছেলে মোঃ সরোয়ার হোসেন (২৯), আব্দুর রহিমের ছেলে মুরাদ হোসেন (২২), নাঙ্গলকোট উপজেলার লুদুয়া গ্রামের শাহাআলমের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২১) ও সিদ্দিকুর রহমানের ছেলে ঈসমাইল হোসেন রাজু (২০)। সোমবার আদালতের মাধ্যমে আটককৃত ৪ ডাকাতকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ- পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, কুমিল্লা – নোয়াখালী আ লিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র -স্বস্রসহ নাঙ্গলকোট থানার সেকেন্ড অফিসার ওবায়দুল হক সঙ্গীয়ফৌর্সসহ ৪ ডাকাতকে আটক করে। দুইজন পালিয়ে যায়।

এঘটনায় নাঙ্গলকোট থানার এস আই ওবায়দুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ডাকাতির প্রস্তুতিসহ দুটি মামলা দায়ের করেন। আসামিদেরকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয় ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে