জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি (ব্রাহ্মণবাড়িয়া-৪) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার গুজব ছড়ানোর অভিযোগে সাজ্জাদ হোসেন বাবর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সন্ধ্যা পৌণে ৭টার দিকে সাজ্জাদ হোসেনের ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায়, তিনি ওই সময় থেকে প্রায় ২১ ঘণ্টা আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেন ‘আইনমন্ত্রী আনিসুল হক করোনা আক্রান্ত’। ওই পোস্টেই অনেকে কমেন্ট করে খবরটি গুজব বলে আখ্যায়িত করেন। ফেসবুকের পরিচিতিতে সাজ্জাদ হোসেন লিখেছেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চন্দনাইশ উপজেলা ছাত্রদল।বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, গুজব ছড়ানোর বিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে চন্দনাইশ থানা পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
এদিকে আইনমন্ত্রী করোনা আক্রান্তের যে খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেরিয়েছে সেটা গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























