লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ভোরে র্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

দুপুরে র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র্যাব-৩ এর সিইও লে. কর্নেল রকিবুল হাসান এ তথ্য জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























