ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ নিজের ঘরে সরকারি চাল মজুদ রাখায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য নিলুফা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গত সোমবার (১৮মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নিলুফা চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদের  সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী সদস্য।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন ইউপি সদস্য নিলুফা খাতুনকে বরখাস্তের বিষয়টি জানিয়েছেন।এর আগে গত ১৩ মে চর-ইসলামপুর ইউনিয়নের চর-ইসলামপুর গ্রামের ইউপি সদস্য নিলুফার বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চালসহ তাকে আটক করে এবং তখন এক বছরের বিনাশ্রম  কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।ঐ সময়ে(১৩মে) বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার জানান, গোপন সংবাদের খবর পেয়ে ইসলামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নিলুফা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলি জব্দ করে।তখন ঔ চাল সম্পর্কে নিলুফাকে জিজ্ঞেস করা হলে তিনি সদুত্তর দিতে পারেননী।  পরে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ অভিযান পরিচালনা করেন।  নিলুফা একই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।

এ ঘটনায় ইউপি সদস্য নিলুফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয় বিজয়নগর উপজেলা প্রশাসন।তারই ভিত্তিতে নিলুফা খাতুনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে