করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দৈনন্দিন-ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও বিরূপ প্রভাব পড়ছে। এই বিরূপ প্রভাব থেকে কিভাবে মুক্তি পেতে হবে তা নিয়ে অনলাইন ভিত্তিক শারিরীক এবং মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মায়ার সাথে যৌথভাবে ৬’ই মে ২০২০ একটি বিশেষ ওয়েবিনার সেশনের আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)এর স্টুডেন্টস এ্যাফেয়ার্স অফিস।

করোনাভাইরাসের প্রভাবে এই বন্দী জীবনে প্রতিনিয়তই সবার মানসিক চিন্তার পরিবর্তন ঘটছে। এই মানসিক চিন্তার পরিবর্তনকে একজন শিক্ষার্থী কিভাবে সামলাবেন এবং মানসিকভাবে ভালো থাকবেন তা নিয়েই কথা বলেছেন মায়ার সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর মনজিয়া মোস্তাক এবং মানসিক স্বাস্থ্যকর্মী রাদ আহমেদ।

আলোচনায় বক্তারা বলেন কভিড-১৯ এর দুর্যোগে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর প্রাদুর্ভাব থেকে বাঁচতে প্রিন্ট, ইলেকট্রনিক এবং স্যোসাল মিডিয়ার নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য জেনে নিজেকে প্রস্তুত করতে হবে। কিন্তু আমরা যদি শুধু করোনাভাইরাস নিয়েই পড়ে থাকি তাহলে আমাদের মানসিকস্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেন অভিজ্ঞ এই সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর এবং তার সহকর্মী । দুর্যোগে নিজেকে সর্বোচ্চ ভাবে মানিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন তারা। এই আয়োজনেরই ধারাবাহিকতায় ইউল্যাব এর স্টুডেন্টস এ্যাফেয়ার্স অফিস, মায়ার সাথে যৌথভাবে ১৪’ই মে ২০২০ হাউ টু রিলাক্স শিরোনামে একটি ফেইসবুক লাইভ সেশনের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন মায়ার সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর মনজিয়া মোস্তাক ও মেন্টাল হেলথ কাউন্সেলর নাদিয়া বিনতে আলম। এই আয়োজন নিয়ে জানতে চাইলে ইউল্যাব বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক এবং স্টুডেন্টস এ্যাফেয়ার্স অফিস ও ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক দিলারা আফরোজ খান রুপা বলেন, “আমাদের শিক্ষার্থীরা যেন বর্তমান এই দুর্যোগে মানসিকভাবে ভেঙ্গে না পড়ে এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত থাকে সেইদিকটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইউল্যাব কাজ করে যাচ্ছে।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শুধু ইউল্যাবের শিক্ষার্থীদের জন্য নয়, অনলাইন ভিওিক অনুষ্ঠানের মাধ্যমে ইউল্যাব দেশের সকল  শিক্ষার্থীদের জন্য সঠিক তথ্য সংগ্রহ এবং আলোচনার ক্ষেএটি উন্মুক্ত করে দিয়েছে যাতে করে দেশের সকল শিক্ষার্থীরা এই প্রাদুর্ভাবে কোন ভাবেই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে এবং সুস্থ থাকে -এ মুহুর্তে সেটাই আমাদের সকলের কাম্য। ইউল্যাব ভবিষ্যতেও মানসিকস্বাস্থ্য বিষয়ক সময়োপযোগী বিভিন্ন বিষয় ভিওিক এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে