মাসুদ রানা, মেহেরপুর সংবাদদাতাঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের  লিচু বাগানের মালিকানা দখল নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ সংঘর্ষ হয়। নিহতরা হচ্ছেন কাজিপুর গ্রামের খবির শেখের ছেলে ডাবলু হোসেন (৪০) ও পার্শ্ববর্তী গ্রামের সাহেব নগর গ্রামের আনারুল ইসলাম (৩৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর গ্রামে গোলাম বাজারের পাশে তিন বিঘা জমিতে লিচুর বাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ে আদালত থেকে রায় পেয়েছেন নিহত ডাবলু হোসেনের পক্ষ। তবে অপরপক্ষ সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের লোকজন তা মেনে নেয়নি। এ নিয়ে দু’পক্ষের উত্তেজনা এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় উভয়পক্ষের ধারালো অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহত অবস্থায় একজনকে কুষ্টিয়া মেডিকেলে নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান। তিনি বলেন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে