নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী জাতীয় গণিত উৎসব।
শুক্রবার সকালে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে এই উৎসবের উদ্বোধন করেন স্কুলটির অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস। চলতি বছরের জুলাই মাসে ব্রাজিলে অনুষ্ঠেয় ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচন করা হবে। এই লক্ষ্যে ১৫ টি জেলা শহরে আঞ্চলিক গণিত উৎসবে ২২শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১শ ২০ জন বিজয়ী অংশ নেয় গণিত উৎসবে।
গণিত অলিম্পিয়াড ছাড়াও আয়োজনে রয়েছে সিসিমপুর, ওয়াটার রকেট উৎক্ষেপণ, সাইকেল স্ট্যান্ট, সুডোকু প্রতিযোগিতা ও বইমেলাসহ নানা আয়োজন।
শিক্ষা ডেস্ক, বিডি টাইমস নিউজ


























