বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বর্তমানে করোনাকালে আর্থিকভাবে কষ্টে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে বিভাগীয় সভাপতি ও শিক্ষকমণ্ডলীর সুপারিশক্রমে বৃত্তির মাধ্যমে আর্থিক সহায়তা দেবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, কোভিড-১৯ মহামারী পরবর্তী সময় শিক্ষক সমিতির তত্ত্বাবধানে প্রানপ্রিয় শিক্ষার্থীদের আগ্রধিকারের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।এতে আরো বলা হয়, এছাড়াও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় পরামর্শের দিকটি বিবেচনায় রেখে শিক্ষক সমিতি হটলাইন সেবা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান বলেন,’ দুর্যোগ পরবর্তী সময়ে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য আমরা একটি ফান্ড গঠন করেছি এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।’সমিতির অন্য সদস্য সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা এবং আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের শিক্ষক সমিতির হটলাইন সেবা চালু করা হচ্ছে।

উল্লেখ্য যে, সকল শিক্ষক দের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য গতকাল শিক্ষক সমিতির প্রতিনিধি ও উপাচার্য গোপালগঞ্জের জেলা প্রশাসকের হতে তুলে দেন।এভাবে বশেমুরবিপ্রবির সকল শিক্ষকবৃন্দ সম্মিলিত ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে উক্ত করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এবং গোপালগঞ্জের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

রিফাত ইসলাম

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে