ক্যাম্পাস প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র তৌহিদুল ইসলাম সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-ছাত্রীদের খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছাত্র সাজ্জাদ হোসেন। এ সময় তিনি চোখে কালো কাপড় এবং শরীরে দড়ি বেঁধে প্রতীকী অর্থে বিদ্রোহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ময়মনসিংহে নগরের তিনকোনা পুকুরপাড় এলাকায় একটি মেসে ঢুকে তৌহিদুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হয়। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়।
এবিষয়ে সাজ্জাদ হোসেন জানান, ‘তৌহিদের হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এটাই তার দাবি। পাশাপাশি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে হল এবং শিক্ষার্থীদের অবস্থানকারী মেসে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান’।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























