বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ মহামারী করোনার প্রকোপে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ প্রসঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আবেদন নিয়ে আজ ৪ই মার্চ সোমবার দুপুর ১২ টায় পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সঙ্গে সাক্ষাত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সাক্ষাতে মেস ভাড়ার বিষয়ে মেস মালিকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন জেলা প্রশাসক। এছাড়াও এই অবস্থায় কোনো মেস মালিক কোনো শিক্ষার্থীর সাথে ভাড়া বিষয়ক কোন বাজে আচরন বা মেস ছেড়ে দেয়ার হুমকি দিলে তাৎক্ষণিক তার নিকট জানানোর কথা বলেছেন জেলা প্রশাসক। এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, সহ-সভাপতি, যুগ্ম সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক সহ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু হলেন- “সাধারন ছাত্রদের পাশে ছাত্রলীগ সবসময় ছিল, আছে এবং থাকবে। তাই এই মহামারীকালীন সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার এই ক্ষুদ্র প্রচেষ্টা ।”
মহামারী করোনার কারনে সারা দেশের মত গত ১৮ই মার্চ ২০২০ইং তারিখ থেকে বন্ধ রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার (৫০০০) শিক্ষার্থীর বিপরীতে রয়েছে মাত্র ২ টি আবাসিক হল। সেখানে সিট সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী বসবাস করেন পাবনা শহরের বিভিন্ন বাসা/মেসে।
আকরাম নয়ন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে