ঠিক সেই মূহুর্তে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইমারজেন্সি রেসপন্স ফান্ড থেকে অগ্রাধিকারের ভিত্তিতে গত ২৮ ও ২৯ এপ্রিল ২০২০ তারিখে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ও যদুবয়রা ইউনিয়নের মুলগ্রাম, কৃষ্ণপুর ও বিলকাটিয়া গ্রামের ৩৫টি অসহায়, বিধবা, ভূমিহীন, অসুস্থ, পঙ্গু ও দিন মজুর পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় উৎপাদিত ১টি বিস্তৃত বর্ণালীর জীবাণু নাশক ও ১টি হ্যান্ড স্যানিটাইজার ওই সকল পরিবার এবং এলাকার মানুষের মধ্যে ফ্রি বিতরণ করা হয়। এসময় ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তিপেতে সবাইকে নিরাপদ সামাজিক দুরত্ব মেনে জীবন যাপন করার জন্য সচেতন করা হয়।রবীন্দ্র মেত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জীবাণু নাশক ও হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ অর্থ সহায়তা বিতরণে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক ইমাম মেহেদী। সার্বিক সহযোগিতা প্রদান করেন সাংবাদিক প্রীতম মজুমদার। উল্লেখ্য, ইতোমধ্যে ১০৬টি পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে।এছাড়াও কয়েক হাজার মানুষের মধ্যে রবীন্দ্র মেত্রী বিশ্ববিদ্যালয় উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার ও জীবানুনাশক বিতরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























