বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে অন্য শহর গুলোর মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পটভূমি গোপালগঞ্জ জেলা এখন লক ডাউন। গোপালগঞ্জেরও অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানের প্রায় অধিকাংশই বন্ধ রয়েছে প্রায় অর্ধ শত দিন ধরে। নিম্ন-আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহের পথ নেই বললেই চলে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই টিউশন করে নিজের এবং পরিবার চালানো অনেকই পড়েছে বিপাকে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা মেসের ভাড়া পরিশোধ নিয়েও নানাবিধ সমস্যায় সম্মুখীন হচ্ছে। অনেকেরই মেসের ভাড়াও দেবার সামর্থ্য নেই বললেই চলে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রশাসন অনাবাসিক শিক্ষার্থীদের মানবিক অবস্থা বিবেচনা করে মেস ও বাড়ির মালিদের কাছে বাড়িভাড়া ভাড়া সাময়িক স্থগিত এবং মওকুফ করার আবেদন জানিয়েছে। একই সাথে শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য যে এর আগে, বশেমুরবিপ্রবির প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকসহ সকল সাধারন শিক্ষকের সম্মিলিত উদ্যোগে মানবেতর জীবনযাপন করা সকল শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়াও ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান অব্যাহত রেখেছে।

রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে