পাবিপ্রবি প্রতিনিধিঃ করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দিচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
শনিবার (১৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।ফারুক হোসেন চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রায় ৪ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয় তহবিল থেকে আরও ছয় লাখ টাকা এভাবে মোট ১০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ হতবিলে দেওয়া হচ্ছে।
আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। বৈঠকে শিক্ষক-কর্মকর্তা কর্মচারী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।”
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























