ইবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।সোমবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।
ক্যাম্পাস খোলার বিষয়টি অন্তত তিন দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হবে। সরকারী সিদ্ধান্তের ধারাবাহিকতায় অফিসসমূহের ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এ সময়ে মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে। নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া করােনা পরিস্থিতি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ‘ইবি করোনা প্রতিরােধ সেল’ এর সাথে যােগাযােগ করা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থানের কথা বলা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























