বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস বর্তমান বিশ্বে মহামারী রূপ ধারণ করেছে । প্রায় ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।এদিকে অন্যান্য দেশের মত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশেও ৩৪ জন মারা গেছে।

দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশের সার্বিক প্রতিকূল অবস্থা ও পরিবেশ বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতির দেয়া এক বিজ্ঞপ্তিতে জানা গেছে “মানবিক সহযোগিতার প্রয়োগ ও ব্যবহার নিশ্চিতকরণের বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদানকে যুক্তিযুক্ত মনে করেন। এই সিদ্ধান্ত অনুযায়ী বশেমুরবিপ্রবি শিক্ষকদের মতামতের ভিত্তিতে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে প্রদান করা হবে এবং শিক্ষক সমিতি সাধারণ শিক্ষকদের নামে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ এই তহবিলে অনুদান প্রদান করা হবে।”

উল্লেখ্য যে এর আগে, গত ২ এপ্রিল, বৃহস্পতিবার ১২৪ জন শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় শতাধিক দরিদ্র পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে