জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বুধবার রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়। চিঠিতে উল্লেখ করা হয় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুল ইসলাম পাটোয়ারী তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু সর্ম্পকে মানহানিকর মন্তব্য করে যা জাতির জনক পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে বিধায় তাকে সাময়িক বহিষ্কার করা হল এবং কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় খোলার সাত দিনের মধ্যে জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য একই অভিযোগে গতকাল বাংলা বিভাগের শিক্ষার্থী ছন্দকেও বহিষ্কার করা হয়। এদিকে এক দিনের ব্যবধানে জাতির জনককে কটুক্তির ঘটনায় বিভিন্ন প্রগতিশীল পেশাজীবি ও ছাত্র সংগঠন প্রতিবাদ জানিয়েছে।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























