রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক তৌহিদুর রহমান টুটুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর -এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

আজ সোমবার (৬ এপ্রিল, ২০২০) সকাল সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুর রহমান টুটুল শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। এক শোক বিবৃতিতে বেরোবি ভাইস-চ্যান্সেলর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, তৌহিদুর রহমান টুটুল রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার আগে দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রংপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একাধারে বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে