শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া অপর এক শোকবার্তায় ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সালমা সুলতানা বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র খাদেমূল হারামাইন শরিফাইন এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। খাদেমূল হারামাইন শরিফাইন পাকস্থলী টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭টায় চট্টগ্রামের পিপলস হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ই মার্চ বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে বাসায় ফেরেন তিনি। পরে গত ২৫ তারিখ শরীরে অসুস্থতা অনুভব করায় তাকে চট্টগ্রামের পিপলস হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করানোর পর তার পাকস্থলীতে টিউমার ধরা পড়ে ।
পরে ডাক্তারের পরামর্শে গত ২৬ তারিখ বিকাল তিনটায় তাকে অপারেশন করানো হয়। কিন্তু অপারেশনের পর অবস্থা আরো খারাপ হলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। খাদেমূল হারামাইন শরিফাইন এর বাড়ী চট্টগ্রামের বোয়ালখানী উপজেলার দাসরদিঘীর পাড় গ্রামে। তার পিতার নাম শাহজাহান খান ও মাতার নাম শাহীন আকতার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























