প্রিতম মজুমদারঃ করোনা ভাইরাস প্রতিরোধে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নিজস্ব ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিভাগটির শিক্ষকদের তত্ত্বাবধানে ও শিক্ষার্থীদের সহযোগিতায় প্রায় এক হাজার পাঁচশত স্যানিটাইজার তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে তৈরিকৃত এসব স্যানিটাইজার ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ক্যাম্পাস পার্শ্ববর্তী বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে