বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গতকাল ২৩ মার্চ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্ট্রি এ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা করোনা ভাইরাস মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন।তাদের এই উদ্ভাবনে সাহায্য করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাবা শাহিদা সুলতানা।

এ সম্পর্কে এসিসিই বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ নিলয় সাংবাদিকদের জানান, আমরা প্রথমে একটা স্যাম্পল বানাই। ১ লিটার স্যানিটাইজার এর জন্য কতটুকু খরচ পড়বে এগুলা ডিসি অফিসে জানাই। এরপর ওনারা আমাদের মোট ৩২ লিটার স্যানিটাইজারের কেমিক্যাল কেনার জন্যে টাকা দেয়। আমরা ঢাকা থেকে কেমিক্যাল এবং অন্যান্য সরঞ্জাম কিনে আনি। আজকে সকালে আমরা আমাদের হিসাব অনুযায়ী বানানো শুরু করি এবং রাতে কাজ শেষ করি। পরবর্তীতে ৩২০ বোতল স্যানিটাইজার ডিসি অফিসে হস্তান্তর করি।

তিনি আরও বলেন, আমাদের বিভাগের চেয়ারম্যান জনাব ড.মোঃ কামরুজ্জামান স্যার সহ মোঃ আনউয়া -রুজ্জুমান স্যার, মোঃ মেহেদী হাসান স্যার এবং ফারজানা ম্যাম প্রত্যক্ষভাবে সাহায্য করেন।এখানে কাচামাল হিসেবে আইসোপ্রোপাইল, এলোভেরা, পারঅক্সাইড, ভিটামিন-ই,গ্লিসারিন, এসেন্স ব্যবহার করা হয়েছে। এবং এটা মিনিমাম ৪ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে।উক্ত বিভাগের অন্য এক শিক্ষার্থী জানান,মহামারী করোনার কারনে আমরা সবাই আজকে ভীত। সেখানে আমাদের দেশের মানুষের দৈনন্দিন জীবনের উপকরণ হ্যান্ড স্যানিটাইজার যেটা বর্তমান বাজারে প্রায় মার্কেট আউট এবং থাকলে ২/৩ গুণ বেশি দামে ব্যবসায়ীরা বিক্রি করতেছে। যার কারনে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের পক্ষে এটা কেনা প্রায় অসম্ভব। সেই কারনেই আমাদের এই চেষ্টা।

এ বিষয়ে এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুজ্জামান বলেন, “করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমশ বেড়ে চলছে এবং ভাইরাস থেকে রক্ষা পেতে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদাও বেড়ে চলছে। অনেক জায়গায় হ্যান্ড স্যানিটাইজারের সংকটও দেখা দিয়েছে। এসকল কারণে জেলা প্রশাসনের সহায়তায় আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করি সবাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু করে দেশকে এই সংকটময় পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে।”উল্লেখ্য যে, কিছুদিন আগে নিজস্ব প্রচেষ্টায় বশেমুরবিপ্রবির রসায়ন বিভাগ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিতরণ করে।

রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে