ইবি প্রতিনিধিঃ বিলম্বে হলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রশমিত করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ২২/০৩/২০২০ থেকে ৩১/০৩/২০২০ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
শনিবার রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানা যায় সিন্ডিকেটের ১৪৯(ক) তম জরুরী সভায় সিদ্ধান্তটি গৃহীত হয়।চিঠিতে আরও উল্লেখ করা হয় প্রশাসনিক কাজে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা সংশ্লিষ্ট ষ্টেশনে দায়িত্ব পালন করবেন, সীমিত আকারে পরিবহন ব্যবস্থা চালু থাকবে এবং নিরাপত্তা কর্মীরা যথাযথ দায়িত্ব পালন করবে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ না করতেও অনুরোধ করা হয়।
উল্লেখ্য করোনার ভয়াবহতা মোকাবিলায় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার সাথে সংগতি রেখে গত ১৮ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























