১৭ই মার্চ ২০২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতির জনকের জন্মদিন উপলক্ষ্যে ১৮ই মার্চ ২০২০ বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও ইউল্যাব স্কুল অব বিজনেস এর অধ্যাপক আবদুল মান্নান। তিনি বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর বিশদ আলোকপাত করেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক  ইমরান রহমান এবং ইউল্যাব স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল মোতালিব।  আলোচনা শেষে কেক কেটে সবাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেন।
ইউল্যাব-এর উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মুর্তজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেঃ কর্ণেল ফয়জুল ইসলাম (অবঃ) সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা  এসময় উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে