বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ৭০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ, ২০২০) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে সভাটি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো: আমিনুল ইসলাম খান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদ-উল হক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বেরোবি বহিরাঙ্গন কার্যক্রম এর পরিচালক প্রফেসর ড. মো: নাজমুল হক, বেরোবি পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মো: আতিউর রহমান।
এছাড়াও সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) সভায় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























