বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ জাতির পিতার পুন্য ভূমিতে অবস্থিত তার নামে নামাঙ্কিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিব জন্ম শতবর্ষ পালিত হয়েছে যথেষ্ট শ্রদ্ধা ও গম্ভীর্যতার মধ্যে দিয়ে।


উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে গৃহীত নানা কর্মসূচীর মধ্যে ১৭ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় কেন্দ্রীয় মসজিদে কোরান খতম ও জোহরবাদ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । পরে বিকাল সাড়ে চারটায় উপাচার্য (ভারপ্রাপ্ত)অধ্যাপক ড. শহাজাহানের নেতৃত্বে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ নুরুদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক , শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । পাশাপাশি বিকেলে ক্যাম্পাসে কেক কাঁটা ও সন্ধ্যায় ফানুস ওড়ানোর আয়জন করা হয়েছে ।
এছাড়াও মুজিব শতবর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও কিছু বিশেষ পদক্ষেপ গ্রহন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন সাইনবোর্ডে মুজিব শতবর্ষের লোগো স্থাপন, মুজিব তোরণ নির্মাণ , ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বঙ্গবন্ধু সম্পর্কিত নানা ঐতিহাসিক স্থির চিত্র প্রদর্শন, বিভিন্ন ভবনে আলোকসজ্জ্বার ব্যবস্থা করা হয়েছে।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ




























