বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস জনিত উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আজ ১৬ মার্চ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আজ বিকাল নাগাদ রেজিস্টার কার্যালয় থেকে জানানো হয়েছে আগামী ১৮-০৩-২০২০ তারিখ থেকে ৩১-০৩-২০২০ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম এবং ২২-০৩-২০২০ তারিখ থেকে ৩১-০৩-২০২০ পর্যন্ত সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া প্রশাসন আরো জানিয়েছে যে, ১৮-০৩-২০২০ তারিখ সকল ১০:০০ ঘটিকার ভিতরে সকল আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু হলে আবাসিক হল গুলো খুলে দেয়া হবে।উল্লেখ যে, সকল শিক্ষার্থীদের করোনা ভাইরাস এর প্রকোপ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ




























