বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ, ২০২০) নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের মূল কর্মসূচি শুরু করেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বেরোবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ।

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর। উদ্বোধনের পর জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি । এরপর শ্রদ্ধা নিবেদন করেন বেরোবি’র প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, দপ্তরসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ ও বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় জাতির পিতার প্রতিকৃতিতে।

দিবসটি উপলক্ষে বাদ জোহর কেন্দ্রিয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে ১০০টি বৃক্ষরোপন করে বাংলাদেশ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা। এই কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এসময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শেখ নোবেলসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া সন্ধ্যায় ক্যাম্পাসে আলোকসজ্জা এবং আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়।

জন্মবার্ষিকীর অনুষ্ঠানসমূহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেরোবি’র প্রক্টর মো: আতিউর রহমান, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডবিøউসি, পিএসসি (অব.), শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: মোরশেদ হোসেন, লাইব্রেরি পরিচালক প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. নাজমুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ নুর আলম সিদ্দিক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো: নজরুল ইসলাম এবং ক্যাফেটেরিয়া পরিচালক মো: মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে