কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এ দিনটি উপলক্ষ্যে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১১.০৫ টায় র্যালিতে নেতৃত্ব দান শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পুষ্পার্ঘ অর্পণ শেষে বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম’র স ালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু এমন এক মানুষ ছিলেন যিনি বন্ধুর জন্য জেলে গিয়েছিলেন, জীবনের প্রত্যেকটা সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু একদিনে তৈরী হয়নি. তিলে তিলে তৈরী হয়েছে। আমাদের সে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, সোনালী অতীত ইতিহাসকে সোনালী বাস্তবে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কুবি প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিলেও নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেই আয়োজন সীমিত করা হয়েছে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের শুভ সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।তিনি অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























