জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির পক্ষ থেকে আজ (১৭ মার্চ) সকালে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ গোলাম আযম বিশ্বাস পলাশ, য্গ্মু-সম্পাদক মোঃ রাশিদুজ্জামান খান টুটুল, প্রচার ও দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংস্কৃতিক, সাহিত্য পত্রিকা ও ক্রীড়া সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান মুকুট, নির্বাহী সদস্য মোঃ গোলাম হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ উকিল উদ্দিন, মোঃ বাবুল হোসেন, মোঃ তোবারক হোসেন বাদলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























