করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কা রোধেসরকারি আদেশের পরিপ্রেক্ষিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা করেছে জামালপুরের বঙ্গমাতাশেখ ফজিলাতেুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)।

সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকরোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় নিজ নিজ বাসস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে