বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত সামাজিক সংগঠন “ভলান্টিয়াররা ফর বাংলাদেশ” গোপালগঞ্জ শাখার সদস্যরা করোনা ভাইরাস এর ঝুঁকি কমাতে ১৪ মার্চ বিকেল নাগাদ গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ও বিশ্ববিদ্যালয় এলাকায় হোটেল-রেস্টুরেন্টে সচেতনতা মূলক ফেস্টুন ও হ্যান্ড ওয়াশ বিতরন করেন।


এসময় তারা হোটেল মালিক ও হোটেলে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে করোনার ঝুঁকি ও প্রভাব সম্পর্কের সচেতন হওয়ার পরামর্শ দেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বলেন। এই বিষয়ে “ভলান্টিয়াররা ফর বাংলাদেশ” গোপালগঞ্জ শাখার সভাপতি ‘বিডি টাইমস্ নিউজ’ কে জানান, “করোনা ভাইরাস বর্তমানে যেভাবে অগ্রসর হচ্ছে সেজন্য খুব দ্রুত সচেতন হওয়া দরকার। সবযায়গা গুলোতে কাজ করলেও বাদ যাচ্ছে এই খাবার হোটেল গুলো যেখানে প্রতিদিন শত শত মানুষের যাওয়া আসা। এজন্যই আমরা ঘোনাপাড়া ও বিশ্ববিদ্যালয়় এলাকার বিভিন্ন হোটেলে এই সচেতনতা বৃদ্ধির কাজটা করেছি। একটি করে ফেস্টুন দিয়েছি যেন মানুষ যেতে আসতে জানতে পারে এবং সচেতন হয়।
আমরা ভলান্টিয়ার ফর বাংলাদেশ – গোপালগঞ্জ জেলা তথা পুরো দেশ ব্যাপীই সকল জেলা শাখাই সমাজ উন্নয়ন মূলক কাজ করে থাকি।”উল্লেখ্য যে, করোনা থেকে মুক্ত থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রথমত জরুরি।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ



























