বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছে৷
রোববার বেলা ১০ টায় ঐ বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়। সেখানে দীর্ঘ সময় আলোচনার পর তারা দুপুর ১২টায় এই ঘোষণা দেয়।করোনার ভয়াবহতা স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা।
এর আগে, উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্বব্যাপী করোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আমাদের পরিবার চিন্তিত। বারবার ফোন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন সদুত্তর না পেয়ে আমরা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
তারা আরও জানিয়েছেন যে, আমরা শুধু নিজেদের অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করছি। একমাত্র সচেতনতাই হতে পারে করোনা ভাইরাস মোকাবেলার প্রথম পদক্ষেপ।
উল্লেখ্য, করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিপার্টমেন্ট হিসেবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ



























