বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. হাসিবুর রশীদ।
আজ (১৫ মার্চ, ২০২০) রবিবার আনুষ্ঠানিকভাবে বেরোবি’র ট্রেজারার হিসেবে যোগদান করেন তিনি। গত (১১ মার্চ, ২০২০) মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ-এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯ এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী ০৪(চার) বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। বেরোবি’র ট্রেজারার হিসেবে যোগদান করায় প্রফেসর ড. হাসিবুর রশীদ-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
কর্মস্থলে যোগদানের পর দুপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ। এছাড়াও তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র সমাধিতেও শ্রদ্ধা জানান । আজ রবিবার (১৫ মার্চ, ২০২০) প্রথম কর্মদিবসেই রংপুরের ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে এবং ফতেহপুরে অবস্থিত ওয়াজেদ মিয়া’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বেরোবি’র নতুন ট্রেজারার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























