নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১৫ মার্চ ২০২০) দুপুরে বিশ্ববিদ্যালয়ে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি গোলচত্ত¡র প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী শাখার সহযোগিতায় কনজুমার ইয়ুথ বাংলাদেশ নোবিপ্রবি শাখার ছাত্র-ছাত্রীরা ওই র্যালিটি আয়োজন করে।
র্যালিতে নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























