ইবি প্রতিনিধিঃ “গণিতই সর্বত্র” প্রতিপাদ্যকে ধারণ করে সারা বিশ্বের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বারের মতো পালিত হয়েছে ইউনেস্কো স্বীকৃত ‘আন্তর্জাতিক গণিত দিবস’। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা। এসময় র্যালিটি পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোছাঃ কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ সজিব আলী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মুহিত, সহযোগী অধ্যাপক ড. সতীশ কুমার জোয়ার্দার ও প্রভাষক মোঃ আব্দুল আজিজ’সহ বিভাগের সাধারণ শিক্ষার্থী। এ বিষয়ে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারী প্রক্টর ড. আনিসুর রহমান বলেন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের প্রয়োগ।
আগে এই দিনটি আন্তর্জাতিক পাই দিবস হিসেবে পালিত হতো। এ বছরই প্রথম পাই দিবস পালিত না হয়ে ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালিত হয়েছে। তাই বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে আজকে আমরা গণিত দিবস পালন করেছি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
বাড়ি শিক্ষা ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় ইবিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক গণিত দিবস পালিত



























