হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর নতুন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র সমাধিতেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বেরোবি’র নতুন প্রো-ভিসি প্রফেসর ডিনা।শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশের পর গতকালই তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন এবং এরপর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অস্থায়ী প্রতিকৃতিতে এবং শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বুধবার ১১ মার্চ ২০২০ এ প্রথম কর্মদিবসেই রংপুরের ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে এবং ফতেহপুরে অবস্থিত ওয়াজেদ মিয়া’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বেরোবি’র নতুন প্রো-ভিসি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























