বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আজ শনিবার (৭ মার্চ, ২০২০) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান-এর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্র্পণ করা হয়।

এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, অফিসার্স অ্যাসোসিয়েশন, স্বাধীনতা পরিষদ, তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা, শিক্ষার্থীদের বিভিন্ন হল এবং বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে প্রতিষ্ঠিত ছাত্রদের হলটিতে আলাদা ভাবে প্রভোস্টবডি এবং আবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

ঐতিহাসিক ৭ মার্চ পালনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বেরোবি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো: ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: নুর আলম সিদ্দিক, পিএস টু ভিসি (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে