ঐতিহাসিক ৭ মার্চ ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। দিনটি পালন উপলক্ষ্যে আজ শনিবার দুপুর ১২ টায় পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে আমতলা থেকে এক র্যালি বের করা হয়।
র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে সমবেত হয়। এরপর মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে পরিষদের নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ১০১ সদস্য বিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের কমিটি অনুমোদন দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি সুবিধা ভোগি মহল আমাদের এই কমিটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু পরিষদ একটি আদর্শিক সংগঠন। এ সংগঠনের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সকলকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























