নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ মার্চ ২০২০) সকাল ১০.০০ টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয় এবং র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি অনুষদসমুহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদের স ালনায় আলোচনা সভা, গণসংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেকে বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমী ও অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) প্রমুখ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে