মাগুরা প্রতিনিধিঃ মাগুরার পৌর এলাকার বরুনাতৈল মাঠ থেকে আন্ত:জেলা ডাকাত দলের ২সদস্যর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বরুনাতৈল মধ্যপাড়া এলাকায় গোলাগুলির শব্দ শুনে এলাকাবাসীর খবরে মাগুরা সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ ২জনের লাশ ও দেশীয় অস্ত্র রামদা ও গুলির খোসা উদ্ধার করে। পরে খবর নিয়ে যানা যায়, মৃতদেহ ২টি ফরিদপুরের মধুখালি উপজেলার আড়পাড়া গ্রামের গফুর মন্ডলের ছেলে লাভলু মন্ডল(৪০) ও ফরিদপুরের বোয়ালমারি উপজেলার হাটখোলার চর গ্রামের ওহাব মোল্যা ছেলে দাউদ মোল্যা(৩৮)। তাদের নামে মাগুরা, ফরিদপুর ও রাজবাড়িসহ বিভিন্ন থানায় ডাকাতির ১২টি অধিক মামলা রয়েছে। তারা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের ধারনা, ডাকাত দলের দু-গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলাগুলিতে তারা নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান সেলিম জানান, রাত ১ টার দিকে পুলিশ গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























