চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ভারতে প্রবেশের সময় আটক ২ রোহিঙ্গা নারীকে কক্সবাজার রোহীঙ্গা শরনাথী শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ওই দুই নারীর নাম জুবাইরা খাতুন (২০)। সে কক্সবাজার কুতুপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের মেয়ে ও আনোয়ারা খাতুন (১৮) সে বালুখালি ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, ডুগডুগি পশুহাটে ২জন যুবতীর কথা বার্তায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে দামুড়হুদা মডেল থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে ওই দুই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। তবে তারা কার সাথে এসেছে তা বলতে পারেনি। কেন এ এলাকায় এসেছে তা বলেনি। ধারনা করা হচ্ছে, দামুড়হুদার যে কোন সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ২ যুবতীকে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর কবীর ঘটনার জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা শরনার্থী ২জনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে ।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে