ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চারশত পিস ভারতীয় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। (৮ফেব্রæয়ারি)শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু,টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জান্তে পারে ভারত সিমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী ঢাকা যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে এ টি এ এস আই,মো.মিজানুর রহমান ও আশুগঞ্জ থানার এসআই বক্তচন্দ্র দত্ত সংঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে টোলপ্লাজা এলাকা অবস্থান নেয়।এসময় প্রাইভেটকারটি আসার সাথে সাথে ধাওয়া করলে গাড়ীটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকলে আটক করা হয়,আটক কৃত গাড়ীটি তল্লাশি চালিয়ে চারশত পিস ভারতীয় ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।
আটক কৃতরা হল, হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের আবুল মিয়ার ছেলে ইয়াছিন (৩০),ভবানিপুর গ্রামের মো.আয়ুব আলীর ছেলে মো.আনোযার হোসেন (২৪)। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানান আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ। তিনি বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং তা চলমান থাকবে।
বাবুল শিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





















