চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে পূর্ব শত্রুতার জেরে ইকবাল হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুত্বর জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত ইকবাল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় বাজার পাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধায় কাজ শেষে দৌলতদিয়াড়ে নিজ বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল যুবক পূর্ব শত্রুতার তার উপর এলোপাতাড়ী হামলা চালায়। এ সময় আহত ইকবাল হোসেন চিৎকার করলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করেন এবং আঘাৎ গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পূর্ব শত্রুতার জেরে ইকবাল হোসেন নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করায় মামলা দায়ের করেছে তার পিতা । পুলিশ ঘটনাটির বিষয়ে জানতে মাঠে কাজ করছে। অভিযোগের তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





















