চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ২৩০ বোতল ফেনসিডলসহ শহীন উদ্দীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। (২৮-জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শহীন উদ্দীন চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা অফিস সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীকসহ সহযোগী ফোর্স জীবননগর শিয়ালমারী পশুহাট এলাকায় অভিযান পরিচালানা করেন। অভিযানকালে গোপন তথ্য অনুযায়ী শাহীন উদ্দীনকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

পরে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ আসামীকে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করেন।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে